মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
বৈশাখের শেষ দিকে এসে ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছে আবহাওয়া। ভ্যাপসা গরমে উঠে যাচ্ছে নাভিশ্বাস। এ অবস্থায় তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।